টাঙ্গাইলে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে যুবক নিহত, পিতা-পুত্রসহ গ্রেফতার ৩
টাঙ্গাইলে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে যুবক নিহত, গ্রেফতার ৩

ঘটনার বিবরণ

টাঙ্গাইলের সদর উপজেলার কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ছানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন একই এলাকার মো. আবু হানিফের ছেলে।

গ্রেফতার ও মামলা

ঘটনার পর পুলিশ পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন—ওই গ্রামের মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫), সোনা মিয়ার ছেলে নাছির আহমেদ বাবু (৩০) ও মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)। এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাসপাতালে নেওয়া ও মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ছানোয়ারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ