সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বদলির আদেশ ও কারণ
রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন যুগান্তরকে বলেন, ‘জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।’
নির্দেশনা ও পটভূমি
দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।



