নারায়ণগঞ্জের বন্দরে ডিউটিরত দুই আনসার সদস্যের কাছ থেকে শটগান লুট
বন্দরে দুই আনসার সদস্যের শটগান লুট

নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের নদীপাড়ে ডিউটির সময় দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টায় ২৭নং ওয়ার্ড বন্দরের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

মামলা ও বাদীর বক্তব্য

এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মামলা করেছেন। মামলার বাদী মনির হোসেন জানান, প্রতিদিনের মতো ভোর পৌনে ৫টায় দায়িত্বপ্রাপ্ত আনসার সৈকত মিয়া ও অপর আনসার মো. মনিরুজ্জামান মুন্সি বন্দর থানার ১১০ কেভি হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিতর শীতলক্ষ্যা নদীর ঘাটে সাধারণ আনসার সদস্যদের ডিউটি পোস্টে অবস্থান করছিলেন।

ঘটনার বিবরণ

হঠাৎ একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫-৬ জনের একটি ডাকাত দল দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘিরে ফেলে। দলের একজন ডাকাত নৌকাতে ছিল। ডাকাতরা আনসার সদস্যদের রামদা ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ধস্তাধস্তি করে আনসার সদস্য সৈকতের শটগান (বডি নং ৬৬২৯৯০) এবং অপর আনসার সদস্য মো. মনিরুজ্জামান মুন্সির শর্টগান (বডি নং ৪১৩১২০) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে দ্রুত কাঁচপুরের দিকে চলে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাকাতদের পরিচয়

ডাকাতদের পরনে ছিল কালো প্যান্ট, গায়ে কালো গেঞ্জি, মুখে মাস্ক ছিল এবং ডাকাতদের বয়স অনুমান ৩৫-৪০ বছরের মধ্যে।

পুলিশের বক্তব্য ও অভিযান

এ ব্যাপারে বন্দর থানার ওসি জালালউদ্দিন আনসার সদস্যদের অস্ত্রলুটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ