সাতকানিয়ায় ফুটবল গোলপোস্ট ভেঙে আহত শিশুর মৃত্যু
সাতকানিয়ায় গোলপোস্ট ভেঙে আহত শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবলের গোলপোস্ট ভেঙে আহত এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। গত শুক্রবার দুপুরে বাড়ির পশ্চিমে একটি টার্ফের গোলপোস্টে ঝুলে ভেঙে পড়ে আহত হয়েছিল সে।

নিহত শিশুর পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত শিশুর নাম মো. এনায়েত উল্লাহ (১০)। সে সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে। সে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর বড় বোন আফিফা আক্তার প্রথম আলোকে বলেন, গোলপোস্টে ঝুলে খেলার সময় ভেঙে পড়ে মাথায় আঘাত পেয়েছিল এনায়েত উল্লাহ। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর স্থানীয় লোকজন প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের প্রতিক্রিয়া

জানতে চাইলে সাতকানিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সানা উল্লাহ্ প্রথম আলোকে বলেন, গোলপোস্ট ভেঙে শিশুমৃত্যুর বিষয়টি তাঁদের কেউ জানাননি। তাঁরা খোঁজখবর নিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ