ময়মনসিংহের ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুই নিহত, আহত ৩০
ভালুকায় সংঘর্ষে দুই নিহত, আহত ৩০

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে দুই নিহত, আহত ৩০

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। দুজনই বাসের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি বাস উপজেলার ঢাকা-ময়মনসিংহ ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত ও উদ্ধার কার্যক্রম

এতে আরও অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপেলালে পাঠানো হয়েছে।

প্রশাসনের বক্তব্য

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হন ৩০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, "এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই বাসের যাত্রী। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ