রায়গঞ্জে কচুরিপানায় আটকে পড়া দুইজনকে উদ্ধার করল পুলিশ
রায়গঞ্জে কচুরিপানায় আটকে পড়া দুইজন উদ্ধার

বৈশাখ মাসে ফুলজোড় নদে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা কচুরিপানায় ভরে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এই নদে দুজন কচুরিপানার মধ্যে আটকা পড়েন।

ঘটনার বিবরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আশ্রয়ণ কেন্দ্রসংলগ্ন ফুলজোড় নদে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়নাল সেখের ছেলে শওকত আলী ও জাবেদ আলীর ছেলে আবদুল খালেক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁস তোলার জন্য শওকত আলী ও আবদুল খালেক একটি ছোট নৌকায় করে নদে নামেন। এ সময় নদে জমে থাকা ঘন কচুরিপানার মধ্যে নৌকাটি আটকে পড়ে। এতে তাঁরা মাঝনদে বিপাকে পড়েন। খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। রাতেই তাঁদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামা হয় এবং অল্প সময়ের মধ্যে তাঁদের উদ্ধার করা হয়।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ