বৃষ্টিতে রেললাইন পার হতে গিয়ে কৃষক নিহত, গরুও কাটা পড়ল
বৃষ্টিতে রেললাইন পার হতে গিয়ে কৃষক নিহত, গরু কাটা পড়ল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গরু নিয়ে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সেলিম নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম (৫২) উপজেলার হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার আলীর ছেলে।

ঘটনার বিবরণ

জানা যায়, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে তিনটি গরু নিয়ে সেলিম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে একটি গরু মারা যায়। বাকি দুইটি আহত গরু স্থানীয় লোকজন জবাই করে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ