মিরপুরে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-মেয়ে কানাডায়
মিরপুরে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-মেয়ে কানাডায়

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটিতে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ। ওই নারীর স্বামী ও দুই কন্যা কানাডায় বসবাস করেন।

মরদেহ উদ্ধারের ঘটনা

গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পল্লবী থানা–পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিছানায় ছিল।

ময়নাতদন্তের প্রক্রিয়া

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পচন ধরে যাওয়ায় মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক পটভূমি

পল্লবী থানার পরিদর্শক মো. এমদাদুল হক আরও জানান, ওই নারীর স্বামী ও দুই মেয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। বাবার ফ্ল্যাটে থাকতেন ওই নারী। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর থেকে একা বসবাস করতেন।

পুলিশ জানায়, স্বজনেরা ফ্ল্যাটের দরজা খুলে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে খবর দেয়। ওই নারীর আরেক বোন একই ভবনের চতুর্থ তলায় থাকতেন। গত ২৬ মে রাতে নারীর সঙ্গে তাঁর ভাতিজার সর্বশেষ কথা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ