নাটোরে বোনের উঠান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোরে বোনের উঠান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ তার বড় বোনের উঠান থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে ডাঙ্গাপাড়ায় তার বোন মছিরন বেগম ঘুম থেকে উঠে নিজের বাড়ির উঠানে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়।

পরিবারের বর্ণনা

পরিবারের সদস্যরা জানান, দরজা খুলে বাইরে বের হলে উঠানে শফিকুল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল।

জমি বিরোধের প্রেক্ষাপট

তার বোন মছিরন বেগম বলেন, তাদের মা তার ছোট বোনকে ৫ কাঠা জমি লিখে দেওয়ায় তার ভাই শফিকুল ইসলাম খুবই মনোকষ্টে ছিলেন এবং বারবার জমি ফেরত চাইতেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিহতের সঠিক কারণ জানা যাবে। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ