মিয়ানমার সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত
মিয়ানমার সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মঙ্গলবার পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সুমিনাইং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈশফারি তঞ্চঙ্গ্যা পাড়ার কিংহলা তঞ্চঙ্গ্যার ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, সকালে সুমিনাইং তার মায়ের সাথে জুম চাষের জমিতে কাজ করতে যায়। বিকেলে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল দেখতে পায়। কিশোরটি শেলটি জুম ঘরে নিয়ে খেলতে শুরু করে। একপর্যায়ে শেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সুমিনাইং মারা যায়।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমান্ত এলাকায় মাঝে মাঝেই পরিত্যক্ত মর্টার শেল ও অস্ত্র পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করছেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ