সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সিংড়ায় ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বন্দর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আরোহী আহত হয়েছেন।

নিহতদের পরিচয়

নিহত দুজন হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী (১৮) এবং সদর উপজেলার ইসলাবাডি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. হীরা (১৮)। তাঁরা পরস্পর বন্ধু।

দুর্ঘটনার বিবরণ

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আমের ক্রেটভর্তি একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। ট্রাকটি সিংড়া উপজেলা বন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত হন অপর এক আরোহী। তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ