ঈদের ছুটিতে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৫
ঈদের ছুটিতে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

প্রথম দুর্ঘটনা: বাবা-ছেলের মৃত্যু

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার চার বছর বয়সি ছেলে রোহান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দ্বিতীয় দুর্ঘটনা: কলেজছাত্র নিহত

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আফতাব শাহরিয়ার মাহির (২০) নামে এক কলেজছাত্র নিহত হন। তিনি নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আব্দুল কাইয়ূম রেনু মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় দুর্ঘটনা: দুই অটোরিকশাযাত্রী নিহত

বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ ও রিপন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াটগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ