ফটিকছড়িতে মাছের খামারে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু
ফটিকছড়িতে মাছের খামারে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির একটি মাছের খামারে পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা

মৃতরা হলেন— ওই এলাকার বাসিন্দা ও মাছের খামারটির মালিক মুহাম্মদ মফিজ এবং ফটিকছড়ি পৌরসভার কে এম টেক এলাকার ব্যবসায়ী মুহাম্মদ আজাদের আড়াই বছর বয়সী মেয়ে মুমতাহিনা আকতার।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মুমতাহিনা মা–বাবার সঙ্গে মাছের খামারটিতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় আরও দুই শিশুর সঙ্গে একটি নৌকায় উঠে খামারে ঘুরে বেড়াচ্ছিল সে। তবে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় মাছের খামারটির মালিক মফিজ উদ্দিন তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তিনি দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে শিশু মুমতাহিনার খোঁজ না পাওয়ায় পানিতে তল্লাশি চালাচ্ছিলেন তিনি। এর এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

পরে স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার হয়।

পুলিশের বক্তব্য

পানিতে ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল হোসাইন নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ