হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে ঝিনাইদহে এক নিহত, আহত ৮
হর্ন বাজানো নিয়ে সংঘর্ষে ঝিনাইদহে নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের বরইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হতাহতের বিবরণ

সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার বিশ্বাস, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ আট জন আহত হন। পরে দেলোয়ার বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় আহতরা হলেন- হরিশপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শুভ (২২), একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে আবু তালেব (৫৫) ও ভায়না গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাহাবুব রহমান। তারা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমান পরিস্থিতি

বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ