ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের টি আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ৩টার দিকে ওই এলাকার একটি পুকুরে কোনো কিছু ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি লাশ বলে নিশ্চিত হন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

পরিবারের শনাক্তকরণ

লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে একটি পরিবার। তাদের দাবি, উদ্ধার হওয়া লাশটি তাদের নিখোঁজ স্বজনের। পরিবারের সদস্যরা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশা চালক হোসেন মিয়া কয়েকদিন আগে নিখোঁজ হন। এ ঘটনায় তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে তারা এটিকে হোসেন মিয়ার মরদেহ বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজের জিডি

নিখোঁজ সংক্রান্ত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা মোছা. সালমা বেগম তার স্বামী হোসেন মিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৫ মে) বিকাল ৪টার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, পুকুর থেকে একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ