রাঙ্গুনিয়ায় নৌকাডুবি, নিখোঁজ এক নারী
রাঙ্গুনিয়ায় নৌকাডুবি, নিখোঁজ এক নারী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন কনিকা দাশ (১৯) নামের এক নারী। বুধবার (২৭ মে) সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা দেওয়ানজি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজের সন্ধানে তল্লাশি

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে এই ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার হওয়াদের অবস্থা

উদ্ধার হওয়াদের মধ্যে রাজ ঘোষ নামের ৬ বছরের এক শিশুকে চন্দ্রঘোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া পলি দাশ (২৫) ও রুপেন ঘোষকে (২৩) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জন যাত্রী নিয়ে কোদালা ফেরিঘাট এলাকা থেকে ডিঙ্গি নৌকাটি নদীতে দেওয়ানজি ঘাটের উদ্দেশ্যে পাড়ি দেয়। মাঝপথে নৌকাটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এবং একপর্যায়ে উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী লোকজন নৌকা নিয়ে নদীতে চেষ্টা চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। তবে কনিকা দাশ (১৯) নামের গৃহবধূকে উদ্ধার করা যায়নি।

পুলিশের বক্তব্য

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। এই ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ