ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৪০
ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের তালিকা

সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আক্তার হোসেন (৫০), তাজুল ইসলাম (৫৫), শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), কেনু মিয়া (৩৫) ও ছালেক মিয়া (২৩)। এ ছয়জনসহ মোট ২৯ জন আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও নয়জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিনের বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চলমান মামলাগুলোর মধ্যে একটি মামলায় কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদকে আসামি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদকে কেন্দ্র করে উত্তেজনা

কোরবানি ঈদকে কেন্দ্র করে ফয়সাল বাড়িতে আসার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

পুলিশের হস্তক্ষেপ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ