নীলফামারীতে ট্রাক-মিথিলা সংঘর্ষে দুইজন নিহত
নীলফামারীতে ট্রাক-মিথিলা সংঘর্ষে নিহত ২

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম নিহত হন। এ সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

উদ্ধার ও মৃত্যু

পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

শনিবার (২৩ মে) সকালে ডোমার থানার ওসি হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মমিনুল ও বিকাশ নামের দুই জন নিহত হন। তবে কোনও পক্ষই অভিযোগ করেনি। এ ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ