সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু
সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুদের পরিচয়

মৃত দুই শিশু হলো- শিকারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, মুন্না ও রাফা বাড়ির পাশে খালের কাছে খেলা করছিল। অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের খাল থেকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ