কলারোয়ায় ফ্যানে বাতাস খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কলারোয়ায় ফ্যানে বাতাস খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যানে বাতাস খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর ইসলাম খান (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদুর ইসলাম খান নওশের খানের ছোট ছেলে। তিনি ধান পরিষ্কার করে বিশ্রামের জন্য বারান্দায় ফ্যান দিয়ে শুয়ে ছিলেন। হঠাৎ ফ্যানটি বিস্ফোরিত হয়ে কারেন্ট শটে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।' তিনি আরও বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়রা জানান, সাইদুর ইসলাম খান একজন কৃষক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ সরঞ্জামের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ