সুন্দরবনে অভিযান: করিম-শরীফ বাহিনীর ২ সদস্য আটক
সুন্দরবনে অভিযান: করিম-শরীফ বাহিনীর ২ সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। আজ রোববার ভোরে বাগেরহাটের মোংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

অভিযানের বিবরণ

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে করিম–শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ ভোর চারটায় ওই এলাকায় 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে'র আওতায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক ও ২৪টি কার্তুজসহ ওই দুই দস্যুকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয়

কোস্টগার্ডের দাবি, আটক দুজনই সুন্দরবনের বনদস্যু করিম–শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে রাজন শরীফ বাহিনীটির সেকেন্ড ইন কমান্ড এবং দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জাহাজ তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম বলেন, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা

জব্দ করা অস্ত্র-কার্তুজ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ রোববার সকালে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিমাঞ্চল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ