ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ৪ থেকে ৫টি বাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পটভূমি

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির বাড়ির নেতা মেরাজ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ময়দর মুন্সির বাড়ির ফরহাদ মিয়াসহ কয়েকজন ফেসবুকে লাইভে এসে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বারকে গালাগালি করেন।

সংঘর্ষের সূত্রপাত

এর জেরে ময়দর মুন্সি বাড়ির বাদশা মিয়া ভবানীপুর বাজারে ফার্মেসিতে ওষুধ আনতে গেলে প্রতিপক্ষ বধুর গোষ্ঠীর লোকজন তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শনিবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ভৈরব থানার উপপরিদর্শক পাবেল মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ