মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নিলিমা রানী সুমনা। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

দুর্ঘটনার বিবরণ

গতকাল শনিবার দিবাগত রাতে মহাখালীর আমতলী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তবে কোন গাড়ির সঙ্গে কীভাবে দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন, তা জানাতে পারেনি পুলিশ ও স্বজনেরা।

নিহতের পরিচয়

নিলিমা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র বর্মনের মেয়ে। তিনি স্টুডেন্ট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএসটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবাস চন্দ্র বর্মন ঢাকা মেডিকেলে প্রথম আলোকে বলেন, দুই মেয়ের মধ্যে সুমনা বড় ছিল। পড়াশোনার পাশাপাশি সুমনা মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। হাসপাতালের পাশে একটি বাসায় থাকতেন।

মরদেহ মর্গে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত সুমনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ