ঈদুল আজহায় তিন কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন কর্মসূচি

ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ঈদের কর্মসূচি

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে যাবেন শেরে বাংলা নগরে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এ সময় তাঁর সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরা। শেরে বাংলা নগর থেকে গুলশানের বাসভবনে যাবেন তিনি।

সামরিক বাহিনীর আয়োজনে বড়খানা

সর্বশেষ দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ