মালয়েশিয়া-চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া-চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আজ (শুক্রবার) রাতে ঢাকায় ফিরবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যাবর্তনের সময়সূচি

মিডিয়া সেল জানায়, শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় চীনের বেইজিং থেকে সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা।

মালয়েশিয়া ও চীন সফরের বিবরণ

এর আগে ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওনা হন তিনি। সেখানেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সর্বশেষ শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম রাষ্ট্রীয় সফর

এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে তিনি উভয় দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ