নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১০ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
‘এবার রাম, পরে বাম’, কাস্তের ভোটেই কি কপাল খুললো বিজেপির
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় জয়ের নেপথ্যে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে বামপন্থিদের ভোট। আপাতদৃষ্টিতে বিপরীত আদর্শের মনে হলেও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে বাম ভোটারদের একটি বড় অংশ পরিকল্পিতভাবে ‘পদ্ম’ শিবিরে ভোট দিয়েছেন। রাজনৈতিক মহলে এই কৌশল এখন ‘এবার রাম, পরে বাম’ স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে।
পোশাক রফতানিতে আবারও চীনকে পেছনে ফেললো বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে আবারও চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাল্টা শুল্ক, বাণিজ্যযুদ্ধ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের প্রভাবে মার্কিন বাজারে চীনের পোশাক রফতানি ব্যাপকভাবে কমে গেছে। সেই সুযোগে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সোর্সিং গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশ।
ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা, রাজশাহীর কোন আম কোনদিন থেকে নামবে
রাজশাহীর আমবাগানে চলতি মৌসুমের আম সংগ্রহ আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
আদর্শ, পরিবার ও ইতিহাস: সৌদি ও আমিরাত বৈরী সম্পর্কের নেপথ্যে
সৌদি আরব একদা সংযুক্ত আরব আমিরাতের আল-নাহিয়ান পরিবারের এক রাজপুত্রকে বিশাল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল। লক্ষ্য ছিল তেলসমৃদ্ধ একটি মরূদ্যানের নিয়ন্ত্রণ দখল করা। কিন্তু সেই শেখ তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। ফলশ্রুতিতে সৌদি আরব সেই অঞ্চলটিতে আক্রমণ চালায়, যদিও সেই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
মাতৃত্ব পুরোটা জুড়েই আসলে একটা সংগ্রাম: পরীমনি
মা দিবস উপলক্ষে চিত্রনায়িকা পরীমণির মাতৃত্বের সংগ্রাম, সন্তানদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং জীবনের চড়াই-উতরাই নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ সাক্ষাৎকার। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁর পৃথিবী, যেখানে তিনি একাধারে মা এবং বাবা—উভয় দায়িত্বই পালন করছেন পরম মমতায়। রুপালি পর্দার ঝলমলে জগতের বাইরে একজন লড়াকু মায়ের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাঁর এই প্রতিটি কথায়। সন্তানদের সঙ্গে খুনসুটি, আগামীর স্বপ্ন এবং সমাজের সকল মায়েদের প্রতি তাঁর শ্রদ্ধার ডালি নিয়ে এই আলাপচারিতা।



