ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কাটবে কি?
ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কাটবে?

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন শনিবার (৯ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কি কাটবে?

তামিলনাড়ুর রাজনীতিতে ঘনীভূত হওয়া অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে জয়ী হয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণী এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দক্ষিণ এশিয়াজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, কেন বাড়ছে এই ভয়াবহতা?

দক্ষিণ এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া রেকর্ড গড়া তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কোটি কোটি মানুষের জীবন। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হচ্ছে। কোথাও কোথাও তা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। পাকিস্তানে মঙ্গলবার হিটস্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ। প্রতিবেশী ভারতেও তীব্র গরমে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নায়ক মান্নার সঙ্গে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা

বাঙালির আবেগের বরপুত্র নায়ক মান্না এবং তামিল চলচ্চিত্রের মেগাস্টার বিজয়-এর এক ফ্রেমে বাঁধানো একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ২০ বছর আগে তোলা বলে দাবি করা ওই ছবিতে দেখা যায়, ঢাকাই সিনেমার তৎকালীন অপ্রতিদ্বন্দ্বী সম্রাট মান্না-র কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন আজকের তামিল মহাতারকা বিজয়। তবে, ছবিটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই অনেকে ধারণা করছেন এটি কোনো বাস্তব ফ্রেম নয়; বরং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি একটি কাল্পনিক ছবি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদারীপুরের বাড়িতে বৃষ্টির মরদেহ, স্বজনদের আর্তনাদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার দুপুর দেড়টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আর্তনাদ আর কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, স্বজনরা ও এলাকাবাসী। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের পাঁচ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মেয়াদ শেষ করতে পারবেন?

আইন অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের এপ্রিলে। এরই মধ্যে তাকে নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে নানা সমালোচনা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিচ্ছে সরকারবিরোধীরা। তারা তাঁকে অপসারণেরও দাবি জানিয়ে আসছে। প্রশ্ন উঠেছে, তিনি কি পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন?

বিশ্বকাপে খেলবে ইরান, দিয়েছে শর্তও

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল ইরানের। শেষ পর্যন্ত দেশটির ফুটবল ফেডারেশন আসন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছে তারা। তবে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে বেশ কিছু শর্তও দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।