ডাকসু ভিপি সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি
ডাকসু ভিপি সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি

আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম প্রার্থী হচ্ছেন—এই মর্মে কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রচারিত হয়েছে। তবে এই বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

শিবিরের অবস্থান

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, সংগঠনের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ব্যক্তিগত সিদ্ধান্ত

এস এম ফরহাদ আরও জানান, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতএব, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ