গ্লোবাল সামুদ ফ্লোটিলা নামে একটি শান্তিপূর্ণ মানবিক উদ্যোগে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১১টি দেশ। শুক্রবার (১ মে) পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
যে দেশগুলো নিন্দা জানিয়েছে
বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো মালদ্বীপ, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং তুরস্ক।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় জাহাজে হামলা এবং মানবিক কর্মীদের বেআইনিভাবে আটক করা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ফ্লোটিলায় অংশ নেওয়া বেসামরিক কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রীরা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং অভিযুক্ত লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা পালনের আহ্বান জানানো হয়।



