লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবদল নেতা বহিষ্কার
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় যুবদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়। বহিষ্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেন।

বহিষ্কৃত নেতার পরিচয়

বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

ধর্ষণের মামলা

মামলা সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ব্যাপারে বক্তব্য জানতে আল আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

দলের অবস্থান

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল আমিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। অন্যান্য নেতৃবৃন্দকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ