ট্রাফিক আইন লঙ্ঘনে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা

ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত পয়েন্ট কাটা যাবে। পয়েন্ট শূন্য হয়ে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকিও থাকবে। এ ব্যবস্থাকে কার্যকর করতে দেশজুড়ে চালু হতে যাচ্ছে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ।

বিআরটিএর তথ্য

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী নির্দিষ্ট ট্রাফিক অপরাধে এসব পয়েন্ট কাটা হবে।

আইনের বিধান

আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কাটার বিধান রয়েছে। এ আইন কার্যকর ও বাস্তবায়ন জোরদার করতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামে একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যা শিগগিরই সারাদেশে একযোগে চালু করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাইসেন্স স্থগিতের ঝুঁকি

বিআরটিএ আরও জানায়, একই ধরনের অপরাধ বারবার করলে বা নির্ধারিত পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে। এ অবস্থায় সব চালককে সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ