ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৭ আসনের ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে। বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

নির্বাচনের বিস্তারিত তথ্য

ইসির এক কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় ১৩ ফেব্রুয়ারি। আজ ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হলো।

স্থগিত ও বাতিল আসন

কর্মকর্তা বলেন, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর এ আসনের ফলাফল ঘোষণা করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি; যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেরও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনের ফলাফল

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলে বিপুল আসনে জয় পেয়ে দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরে সরকার গঠন করে বিএনপি। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনে ২০৯টিতে জয় পায় বিএনপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ