নির্বাচন কমিশনের (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নব-নির্বাচিত কমিটি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পুরো কমিশন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন (এমপি), এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসের চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সংস্থাটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডির বিদায়ী সেক্রেটারিসহ অন্য নেতারা ও সংগঠনটির অন্যান্য সদস্যরা।
নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ
গত ১ মার্চের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল সভাপতি এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ), দফতর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন)।
নির্বাচিত সদস্যরা হলেন— মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপান্তর), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।



