পুরান ঢাকায় আশুরার মিছিলে যুবককে কুপিয়ে হত্যা
পুরান ঢাকায় আশুরার মিছিলে যুবক কুপিয়ে হত্যা

পুরান ঢাকার বাংলাবাজারে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে স্থানীয় একটি বিপণিবিতানে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার বিবরণ

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল পাঁচটার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক যুবককে ধাওয়া করে। একপর্যায়ে ওই যুবক পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহতের পরিচয় ও তদন্ত

পুলিশের এই কর্মকর্তা জানান, তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো রঙের প্যান্ট। তাঁর বয়স ২৩ বছর হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্তের অগ্রগতি

ওসি মতিউর বলেন, আজ আশুরা উপলক্ষে মার্কেট বন্ধ থাকলেও মার্কেটের কলাপসিবল গেট খোলা ছিল। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ