ভাটারায় কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
ভাটারায় কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

রাজধানীর ভাটারায় মারুফ (১৩) নামে এক কিশোরের তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভাটারা খন্দকার বাড়ি মোড় এলাকার বাবুল খন্দকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিবরণ

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী জানান, মারুফ পাশের একটি ছয়তলা ভবনের ছাদে খেলতে খেলতে অসাবধানতাবশত পার্শ্ববর্তী ভবনের তৃতীয় তলার ছাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পরিবারের অভিযোগ

নিহত মারুফের বড় ভাই শাহিন অভিযোগ করে বলেন, বিকালে তার দুই বন্ধু মারুফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা তাকে একটি ভবনের ছাদের দিকে নিয়ে যাচ্ছে। তবে ছাদের ভেতরের অংশ ক্যামেরার আওতার বাইরে থাকায় পরবর্তী ঘটনা দেখা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, “সে ছাদ থেকে পড়ে গেছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে তার শরীরে যে ধরনের আঘাত দেখেছি, তাতে আমাদের সন্দেহ তাকে হত্যা করে, ফেলে দেওয়া হয়েছে।”

নিহতের পরিচয়

নিহত মারুফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বাজার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে সে ভাটারা খন্দকার বাড়ি মোড় এলাকায় পরিবারসহ বসবাস করতো।

পুলিশি তদন্ত

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ