বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, তদন্ত শুরু
বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকালে শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাকের ওপরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।

পরিবারের বক্তব্য

নিহতের চাচাতো বোনের জামাই জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে ছিলেন। সোমবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি রিমনের বলে শনাক্ত করেন। তিনি আরও বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

বিষয়টি নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ