নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় মহসীন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে বন্দর থানার কলাগাছিয়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের পরিচয়

নিহত কনস্টেবল মহসীন (৪৫) খুলনার পাইকগাছা থানার গোয়ালপুর গ্রামের আব্দুল করিম সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর নৌ-বিভাগের একজন কনস্টেবল (নম্বর-৮৯৪) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া নৌ-ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ

কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সালেহ আহমদ পাঠান জানান, ডাকাতি প্রতিরোধ ও নদীপথে নিরাপত্তা জোরদারে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নদীতে টহলে বের হয়। তারা কলাগাছিয়া এবং মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর মধ্যবর্তী শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় পৌঁছালে হঠাৎ একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনার পর টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন পুলিশ সদস্য মহসিন সরদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তার মৃত্যু ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

পুলিশ পরিদর্শক সালেহ আহমদ পাঠান বলেন, ঘটনায় পুলিশের কোন অস্ত্র খোয়া যায়নি। এছাড়া বালুর বাল্কহেড ও চালকসহ স্টাফদের আটক করা যায়নি। খবর পেয়ে শুক্রবার ভোরে নৌ পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আরিফ হাসপাতালে এসেছেন। সকালেই ময়নাতদন্তের পর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ