পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক
পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক

বরগুনার পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এম আরাফাত রহমান অভিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আনসার উজ্জামানের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভির বাসা থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ বেলাল বলেন, আরাফাত রহমান অভি এক সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, সে যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে তবে ছাত্রদল তথা বিএনপির কোনো অঙ্গ সংগঠন এর দায়ভার নেবে না। আইন তার গতিতে চলবে। মাদকসেবীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাফাত রহমান অভিকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ