সেনাবাহিনী মাঠে থাকছে না, পর্যায়ক্রমে প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে, তবে এটি স্থায়ী নয় পর্যায়ক্রমে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রত্যাহার প্রক্রিয়া

মন্ত্রী বলেন, 'বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করছে এবং পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।' জঙ্গিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত।'

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি সম্পর্কে অবগত নন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোস্টগার্ডের কার্যক্রম ও পদক প্রদান

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বাহিনীর জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে গত এক বছরে ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন। এ সময় বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করা হয়। এর মধ্যে চারজন বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজন কোস্টগার্ড (সেবা) পদক, তিনজন প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও তিনজনকে 'প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক' তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোস্টগার্ডের আধুনিকায়ন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ