রাজধানীর আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের বক্তব্য
পুলিশ জানায়, হাসুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া আদাবরের বিভিন্ন এলাকায় তিনি ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৮টির বেশি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।



