মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ ও দুই সহযোগী গ্রেফতার
মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ ও দুই সহযোগী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছিনতাইকারী আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন মো. রবিন ও আরাফাত। ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ছিনতাই চক্রের নেতা আকাশ

বুধবার (৩ জুন) বিকেলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আকাশের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছিল চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

একাধিক ছিনতাইয়ের ঘটনা

এডিসি জুয়েল রানা জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বিকাশের দোকান আয়েশা টেলিকমের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে। নগদ দুই লাখ টাকা ছিনতাই এবং এক লাখ টাকা মূল্যের স্যামসাং মোবাইলসহ তিনটি মোবাইল নিয়ে যাওয়া হয়। এর কয়েকদিন পরে নবীনগর হাউজিং এলাকায় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়া তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো আকাশ ও তার সহযোগীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আকাশের বিরুদ্ধে মামলা

যাচাই-বাছাই করে দেখা যায়, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই মামলা, দুটি মারামারি মামলা ও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী রবিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ