মোটরসাইকেল শেখাতে গিয়ে মামা-ভাগনির মৃত্যু
মোটরসাইকেল শেখাতে গিয়ে মামা-ভাগনির মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মামা ও ভাগনি। মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব সেতুর দক্ষিণ প্রান্তের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন মামা মো. ফজলে রাব্বি (২১)। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তার ভাগনি ইশাত (১৪)।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী চাঁদপুরের মো. জসিম নামে এক অ্যাম্বুলেন্সচালক জানান, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন ওই দুজন। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতদের পরিচয়

নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে ইশাত তার আপন ভাগনি এবং দশম শ্রেণির ছাত্রী। তার বাবা মো. জুয়েল রাজধানীর সচিবালয়ে গাড়িচালক হিসেবে কর্মরত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক তথ্য

পরিবারের সদস্যরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মায়ের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী থেকে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের বক্তব্য

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পুলিশের ব্যবস্থা

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ