মোহাম্মদপুরে ছিনতাই মামলায় প্রধান সন্দেহভাজন জুয়েল গ্রেপ্তার
মোহাম্মদপুরে ছিনতাই মামলায় জুয়েল গ্রেপ্তার

ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে, রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকায়। ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। ওই ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

গ্রেপ্তারের বিবরণ

গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার এক অভিযানে নারায়ণগঞ্জ থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, মোহাম্মদপুরের বহুল আলোচিত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযান অব্যাহত

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ শুরু থেকেই এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করার কথা জানিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় র‍্যাবের অভিযানে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাঁদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান। ঘটনার ভিডিও ভাইরাল হলে এটি ব্যাপক আলোচিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ