ঈদ শেষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী
ঈদ শেষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে সরকার

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়। ঘাটে যেসব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।’ রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কাজ

চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই টার্মিনালের কিছু অংশ কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।’

নৌপথের উন্নয়ন পরিকল্পনা

তিনি আরও বলেন, ‘পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে নৌপথ আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. সেলিম উল্লাহ সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ