শিবচরে বাস থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত
শিবচরে বাস থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঈদের দিনে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার শিকদারকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের কভারে বসে ঢাকা যাচ্ছিলেন সাত্তার। পথিমধ্যে বাসটি হঠাৎ করে হার্ড ব্রেক করলে সজোরে ধাক্কা লেগে তিনি দরজা দিয়ে ছিটকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় ও পরিবারের কাছে হস্তান্তর

ওসি আরও জানান, নিহত আব্দুস সাত্তার ফরিদপুরের সদরপুর এলাকায় মফিজ উদ্দীনের ছেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ