ভাঙ্গায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
ভাঙ্গায় মোটরসাইকেল সংঘর্ষে দুই চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।

ঘটনার বিবরণ

ভাঙ্গা হাইওয়ে থানা–পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে একজন আরোহী নিয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে বরিশাল সদরের বাড়িতে যাচ্ছিলেন আল ইমরান। পথে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অপর দিক থেকে একজন আরোহী নিয়ে আসা সাইফুল মোল্লার মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের দুই চালক মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা

আহত দুজন হলেন রেজাউল ইসলাম হাওলাদার ও মো. বাসার মোল্লা। তাঁদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে মরদেহগুলো আজ ভোরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ