ঈদযাত্রায় গাফিলতি পেলে সনদ বাতিল: নৌ-প্রতিমন্ত্রী
ঈদযাত্রায় গাফিলতি পেলে সনদ বাতিল: নৌ-প্রতিমন্ত্রী

আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে।

বরিশাল নৌবন্দর পরিদর্শন

বুধবার (২৭ মে) বিকাল ৪টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নৌবন্দরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং লঞ্চে উঠে যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন।

যাত্রীদের সঙ্গে কথা

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে কি না তা জানতে চান। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নৌ-প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো নৌযানে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সনদ বাতিলও করা হবে।

এ সময় নৌপরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ