রাজধানীতে বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীতে বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকায় বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইনের ঋষিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিবরণ

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী তৈয়ব আলী বলেন, আনোয়ার হোসেন ব্যবসায়ী। তিনি ১২টার দিকে জুরাইন ঋষিপাড়ার মেইন রাস্তায় বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে অচেতন হয়ে পড়েন আনোয়ার।

তিনি আরও বলেন, “আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাচাই-বাছাই শেষে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়নাতদন্তের অপেক্ষা

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ