রাজধানীর মুগদা থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লকরেইড পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। ডিএমপি মিডিয়া এসব তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, শনিবার (২৩ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মুগদা থানাধীন কমলাপুর রেল স্টেশন এলাকায় ব্লকরেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ আরিফ হোসেন (১৮), মো. রাসেল (২২), মোহাম্মদ মাহফুজ (২০), মোহাম্মদ সাকিব (১৪), মোহাম্মদ আকাশ (২২), মোহাম্মদ রিপন হোসেন (২৭), মো. রাকিব শিকদার (২০), মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬), নূর মোহাম্মদ (৪৫), সাদ্দাম মিয়া (৩২), আব্দুল্লাহ আল মাহিম (২৮), মো. শাকিল (২৫), মোহাম্মদ ইমন খান (৩৫), গোলাম রাব্বানী (২২), মোহাম্মদ রানা (২৮) ও মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮)।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



