ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে কে-নাইন ডগ স্কোয়াড মোতায়েন
ঈদযাত্রায় কমলাপুরে কে-নাইন ডগ স্কোয়াড মোতায়েন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশনজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি কার্যক্রম।

কে-নাইন ইউনিট মোতায়েন

এরই অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ‘কে-নাইন’ ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলস্টেশনে। কে-নাইন ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্লাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তি

রবিবার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদযাত্রা চলাকালীন অব্যাহত থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেলমন্ত্রীর পরিদর্শন

এদিকে, আজ সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির নেওয়া উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ